প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৬, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন

মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন সিপিবি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মজিবুর রহমান ফকির। সঞ্চালনা করেন সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হারুন-আল-বারী।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সদস্য সুশান্ত দেবনাথ খোকন, বাসদ (মার্কসবাদী) উপজেলা শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সাইদুর রহমান লিংকন, বাসদ (খালেকুজ্জামান) উপজেলা আহ্বায়ক আমিনুল ইসলাম, সিপিবি পৌর শাখার সদস্য মমতাজ বেগম এবং বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত দাস প্রমুখ|
মানববন্ধনে বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানান| একইসঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ এবং গাজায় জায়নবাদী গণহত্যা ও ইরানে মার্কিন-ইসরায়েলি হামলাসহ সকল সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের আহ্বান জানান|
বক্তারা অভিযোগ করেন, এই চুক্তির ফলে মাছ ও মাংসসহ বিভিন্ন পণ্য অবাধ আমদানির বাধ্যবাধকতা ˆতরি হবে, যা দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতি বিশেষ করে পোলট্রি, মৎস্য ও দুগ্ধ খাতের কর্মসংস্থানে ধস নামাবে| তারা আরও বলেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ বেশি দামে মার্কিন তুলা কিনতে বাধ্য হবে এবং জাহাজ পরিবহনে সময় বেশি লাগার কারণে ˆতরি পোশাকের উৎপাদন খরচ বেড়ে যাবে| ফলে রপ্তানি প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়বে এবং পোশাক শিল্পে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা দেখা দেবে| এছাড়া মার্কিন পণ্যে শুল্ক কমানোর বাধ্যবাধকতায় সরকারের রাজ¯^ আয় কমবে এবং আমদানিতে ভর্তুকির চাপ বাড়বে| দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার এই অসম চুক্তি অবিলম্বে বাতিলের জন্য তারা সরকারের প্রতি জোর দাবি জানান|
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.