প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল নববর্ষ। ছোট্ট শিক্ষার্থীদের রঙিন তুলির আঁচড়ে ফুটে ওঠে সবুজ বাংলার প্রকৃতি, নদী-নালা, কৃষকের জীবনচিত্র এবং নববর্ষের চিত্র।
প্রতিযোগীতা আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন
ফারদিন রহমান তালহা সাধারন সম্পাদক ময়মনসিংহ উত্তর জেলা জাসাস ও সদস্য গৌরীপুর উপজেলা বিএনপি, নাদেরুজ্জামান নাদের সভাপতি গৌরীপুর উপজেলা জাসাস,সিনিয়র সহ সভাপতি রুহুল আমীন মন্ডল, সাংঘঠনিক সম্পাদক খোকন মিয়া, সহ সভাপতি আবু সাঈদ, সহ সভাপতি দোয়াত মিয়া প্রমূখ।
অভিভাবকরাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বইয়ের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কার্যক্রম শিশুদের মানসিক বিকাশে সহায়ক।
সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শিশুদের আনন্দের পাশাপাশি তাদের প্রতিভা বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করেছে।প্রতিযোগিতায় প্রায় শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থীরা উপস্থিত হয়। আগামীকাল অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.