প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ৯:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২২, ৪:০৬ অপরাহ্ণ
শেখ হাসিনা সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ………………… সৈয়দ ইমরান সালেহ প্রিন্স

মদন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হেলিম ভুলুর সভাপতিত্বে পৌর বিএনপির আহ্বায়ক সাইদুর রহমান সম্রাটের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ- সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।
সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মুজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এসএম মনিরুজ্জামান দুদু। সম্মেলনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মদন উপজেলা বিএনপির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শেখ বদরুজ্জামান মানিক, পৌর বিএনপির নেতা কামরুজ্জামান হাসান চন্দন প্রমুখ।
সম্মেলনে বক্তারা সাবেক সরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির জোর দাবি জানান।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন কাউন্সিল অধিবেশনে সরাসরি ভোটে সভাপজি সাধারণ সসম্পাদক পদে নির্বাচন চলছে।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.