(হৃদয় রায় সজীব)
নেত্রকোনা জেলার সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিতে সৈয়দ মিন্টু মিয়াকে সভাপতি ও মাহমুদুল হক সাদী (আবির)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুরে আয়োজিত এ আনন্দ মিছিলে নবনির্বাচিত কমিটির নেতারা শুভেচ্ছা ও অভিনন্দন জানান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, ভাটি বাংলার সিংহপুরুষ লুৎফুজ্জামান বাবর, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, দায়িত্বপ্রাপ্ত টিম (১৫)-এর টিম লিডার হাসান আল আরিফ, বিপ্লব শিকদার ও মো. ফয়সালকে।
এছাড়াও নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহাবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমসহ সংশ্লিষ্ট সকল নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন মদন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাফি এবং সহসভাপতি নাসিম আকন্দ। আয়োজনে অংশ নেন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সকল শিক্ষার্থী।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2026 খবর নেত্রকোণা. All rights reserved.