রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

মদনে বেচু হত্যার প্রধান আসামি (রুহুল আমিন) গ্রেপ্তার ।

মদন প্রতিনিধি (শফিউল আলাম রানা)
  • আপডেটের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৫৬১ বার পড়া হয়েছে
নেএকোনার মদনে  পূর্ব শত্রুতার  জের ধরে গত ২৪ শে জুলাই ২০২১  রোজ  শনিবার সন্ধ্যা  ৬ ঘটিকার সময় তিয়শ্রী বাজারের রবির চায়ের দোকানে  বেচু মিয়াকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছিল।
 বেচু হত্যার প্রধান আসামি রুহুল আমিনকে গত রাতে তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রাম থেকে মদন থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। রুহুল আমিন বালালী গ্রামের মৃত বুরহান উদ্দিনের ছেলে।
 পুলিশ সূত্রে জানা যায়,মৃত বেচু  মিয়া বালালী গ্রামের মৃত সওদাগরের ছেলে, তাকে গত ২৪ শে জুলাই    তিয়শ্রী বাজারে  রবীর চায়ের দোকানে চা, রুটি    খাওয়ার জন্য গেলে  বেচু মিয়াকে  কয়েকজন অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যাওয়ার সময়  ঘটনাস্থল থেকে এলাকাবাসীর সহযোগিতায় দুজনকে গ্রেফতার করেছিল মদন থানা পুলিশ।
মৃত বেচু মিয়া হত্যার দায়ে তার ছেলে সংগ্রাম বাদী হয়ে মদন থানা একটি হত্যা  মামলা দায়ের করেন। মামলা  নং ১৬/৭/২০২১ সেই মামলার প্রধান আসামি রুহুল আমিন দীর্ঘদিন পলাতক থাকার পর  গতরাত আনুমানিক সময় ১২ ঘটিকায়  মদন থানা ওসি ফেরদৌস আলমের নেতৃত্বে এস আই আজিজুর রহমান  বালালী গ্রাম থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বেচু হত্যার  প্রধান আসামি রুহুল আমিনের বিরুদ্ধে মদন থানায় একাধিক মামলা রয়েছে।
বেচু হত্যার প্রধান আসামি রুহুল আমিন কে  আজ ২২ ডিসেম্বর রোজ বুধবার নেত্রকোনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 এ বিষয়ে জানতে চাইলে,  মদন থানা ওসি মোঃ ফেরদৌস আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  বেছু হত্যার প্রধান আসামী কে গত রাতে বালালি  গ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি ।আসামিকে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin