শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

গৌরীপুরে রিপোর্টার্স ক্লাব  ও বাংলাদেশ প্রেস ক্লাব অফিস দখলের পায়তারা

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৪১৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌরসভাস্থ গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রোডে গৌরীপুর রিপাের্টাস ক্লাব ও গৌরীপুর উপজেলা শাখার বাংলাদেশ প্রেস ক্লাব, যাহার রেজিঃ নং-৯৮৭৩৬/১২ নামীয় দুটি অফিস আছে। উক্ত অফিস গুলাে ০.০২ (দুই) শতাংশ ভূমিতে অবস্থিত। তন্মধ্যে জনৈক মরহুম আবুল হাসিমের স্ত্রী নাজনীন বেগম ও তাহার মেয়ে হাসিনা আফরােজদ্বয় ওয়ারিশদারী হইতে একটি প্লটের পেছনের অংশ ১৬০ ভাগ ক্রয়কৃত ভুমির মালিক ৪ সাংবাদিকের স্ত্রী এবং সম্মূখে অবশিষ্ট ৪০ ভাগ গৌরীপুর রিপাের্টাস ক্লাবের ক্রয়কৃত নিজস্ব সম্পত্তি। যাহা গৌরীপুর মৌজার খতিয়ান নং-২৭৯৩, দাগ নং-৩২৫৩/৩৪৯৪। প্লটের পেছনের অংশ ১৬০ ভাগ ক্রয়কৃত ভুমির মালিক হতে গৌরীপুর উপজেলা শাখার বাংলাদেশ প্রেসক্লাবকে ০১/১২/২০২১ ইং তারিখ হতে ৪ বছরের জন্য অফিস ঘর ভাড়া দেওয়া হয়। মােঃ সাদিকুল ইসলাম এবং আব্দুস সালামের বিরুদ্ধে দুইটি সাংবাদিক সংগঠন দখলের পায়তারার অভিযোগ করেছে গৌরীপুর রিপাের্টাস ক্লাব এবং  বাংলাদেশ প্রেসক্লাব গৌরীপুর উপজেলা শাখার নির্বাহী কমিটি।
গৌরীপুর উপজেলা শাখার বাংলাদেশ প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান খােকন বাদী হয়ে থানায় তাদের বিরুদ্ধে এই মর্মে অভিযােগ দায়ের করা হয় যে ৩১ ডিসেম্বর ২০২১ গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রোডে বাংলাদেশ প্রেস ক্লাবে বিভিন্ন সাংবাদিকদের ভোজন, আড্ডা ও মিলন মেলা শুরু হয়। পরের দিন ০১/০১/২০২২ ইং সাংবাদিকদের  ঘুম থেকে বিলম্বিত উঠার সময়টা কাজে লাগিয়ে গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের অধীনস্থ গেইটের তালা ভেঙ্গে  তাহারা নতুন করে তালাবদ্ধ করে এবং বাংলাদেশ প্রেস ক্লাবের তিনটি সাইন বাের্ড সরিয়ে জোর পূর্বক পিছনে উঠান ও রাস্তা দখল করার চেষ্টা করে। রিপোর্টার্স ক্লাবের পিছনের দরজার বাহিরে তালাবদ্ধ করে এবং ওয়াশ রুমে যাতায়াত বন্ধ করে দেয়।
জনৈক মরহুম আবুল হাসিমের স্ত্রী নাজনীন বেগম বলেন, গৌরীপুর মৌজার খতিয়ান নং-২৭৯৩, দাগ নং-৩২৫৩/৩৪৯৪ এর একটি প্লটে ০.০২ (দুই) শতাংশ ভূমি গৌরীপুর রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিকদের নিকট বিক্রি করার পর রিপোর্টার্স ক্লাব সংলগ্ন গেইটের অর্ধেক হতে পশ্চিম প্লটে আরো সাড়ে তিন শতাংশ ভূমি রয়েছে। এই প্লটে কোচিং সেন্টার ও অন্যান্য দোকান রয়েছে। ভূমি দস্যূ মােঃ সাদিকুল ইসলাম এবং আব্দুস সালাম সরল বিশ্বাসে আমার কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের ভূমি ব্যবহার করে আসছে। দির্ঘ্য দিন ধরে আমাদেরকে কোন ভাড়া দেয়নি এবং তাদের নিকট  এখন পর্যন্ত  লেনদেন বাদ দিয়ে অনেক টাকা পাওনা রয়েছে। তিনি আরো বলেন, ক্লাবের পিছনে গৌরীপুর পৌর মডেল সরকারী  প্রাথমিক বিদ্যালয়। জনস্বার্থে  বিনামূল্যে তিন শরীক মিলে স্কুলের জায়গা লিখে দেওয়া হয়েছিল। সাংবাদিক ক্লাব  জনস্বার্থের ক্লাব। গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের অফিস ও বাংলাদেশ প্রেস ক্লাব গৌরীপুর উপজেলা শাখার অফিস দখলের চেষ্টা করার জন্য ভূমি দস্যূ মােঃ সাদিকুল ইসলাম এবং আব্দুস সালামের প্রতি তীব্র নিন্দা জানাই।
বাংলাদেশ প্রেস ক্লাব নান্দাইল উপজেলা শাখার সভাপতি ও দৈনিক ইত্তেফাক নান্দাইল উপজেলা প্রতিনিধি শাহ আলম ভূইয়া এবং সাধারণ সম্পাদক  ও দৈনিক আলোকিত বাংলাদেশ নান্দাইল উপজেলা প্রতিনিধি আমিনুল হক বুলবুলসহ বাংলাদেশ প্রেস ক্লাবের বিভিন্ন শাখার সাংবাদিকবৃন্দ গৌরীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের তিনটি সাইন বাের্ড সরিয়ে জোর পূর্বক পিছনে উঠান ও রাস্তা দখলে চেষ্টা করার জন্য ভূমি দস্যূ মােঃ সাদিকুল ইসলাম এবং আব্দুস সালামের প্রতি তীব্র নিন্দা জানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin