জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান বলেন, গ্রাম পুলিশের কাছ থেকে তথ্য নিয়েই প্রশাসন কাজ করে। তাদের কাজের মান উন্নয়ন বৃদ্ধি ও যাতায়াতের সুবিধার জন্য প্রতিটি গ্রাম পুলিশ কে একটি করে বাইসাইকেল তাদের হাতে তুলে দিয়েছি।
এলাকার থেকে মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ, জুয়া এ সকল অপরাধ নির্মূল করা ও প্রশাসনকে সব তথ্য দিয়ে সহযোগিতা করে গ্রাম পুলিশ । এই উদ্যোগে গ্রাম পুলিশ কাজ করলেই একটি সমাজ সুন্দর ও অপরাধমুক্ত হবে।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, ভূমি সহকারী কমিশনার উম্মে সালমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, মদন থানার ওসি ফেরদৌস আলম অন্যান্য প্রমুখ।