শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

কেন্দুয়ায় ইউএনও এর নবনির্মিত বাসভবন উদ্বোধন

মাঈন উদ্দিন সরকার রয়েল
  • আপডেটের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৫০৯ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের নবনির্মিত বাসভবন উদ্বোধন করা হয়েছে।

কেন্দুয়া উপজেলা পরিষদ এলাকার অফিসার্স কোয়াটারের পাশে নবনির্মিত এ ভবন ১১ এপ্রিল সোমবার সাড়ে এগারোটায় উদ্বোধন করা হয়।

নবনির্মিত ভবন শুভ উদ্বোধন করেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল ও নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো: আব্দুর রহমান।

উদ্বোধনের পরপরই শুভ কামনায় মোনাজাত করা হয় এবং নবনির্মিত ভবনের বহিরভাগ ও আভ্যন্তরীণ কক্ষ পরিদর্শন করেন অতিথিগণ।

কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসারের নবনির্মিত বাসভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজি আবদুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি,কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা, ওসি কাজী শাহনেওয়াজ, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা,বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান,উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাসভবন উদ্বোধন শেষে এমপি অসীম কুমার উকিল কেন্দুয়া উপজেলা শিক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বাসভবন উদ্বোধন শেষে এমপি অসীম কুমার উকিল কেন্দুয়া উপজেলা শিক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin