সোমবার, ১১ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

কলমাকান্দায় সিএসডি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

 

(হৃদয় রায় সজীব)

 

নেত্রকোনার কলমাকান্দায় সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সিএসডি)-এর উদ্যোগে এক মহতী দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ ২০২৫, আনন্দপুর হাই স্কুল ও কলেজ মাঠে এ অনুষ্ঠানে এতিম, আলেম, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্টজনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব এম. এ. খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুল হক টুটন, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, আনন্দপুর ৭নং ওয়ার্ডের সভাপতি ও যুবদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

অতিথিরা সিএসডি’র সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বিশেষত, সংগঠনের চেয়ারম্যান জনাব মো. আনিসুল ইসলাম-এর নেতৃত্বে শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে সিএসডি যে ভূমিকা রাখছে, তা প্রশংসনীয় বলে মত প্রকাশ করেন তারা।

 

সভাপতির বক্তব্যে জনাব আনিসুল ইসলাম বলেন, “সিএসডি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, যেখানে মেধাবী ও ইতিবাচক মনোভাবের মানুষদের নিয়ে সমাজের উন্নয়নে কাজ করা হচ্ছে। আমরা সবসময় মানুষের মৌলিক চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা রাখব।”

 

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং ইফতার পরিবেশন করা হয়। মাহফিলটি সিএসডি’র সফল উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin