মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক

জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অসিত সরকার সজলের সমর্থনে নেত্রকোনার কলমাকান্দায় বিশাল নির্বাচনী সভা

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৪০২ বার পড়া হয়েছে

আগামী ১৭ অক্টোবর নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেযারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও ৭৫ এর প্রতিরোধ যোদ্ধা এডভোকেট অসিত সরকার সজলের সমর্থনে এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী পাঁচগাওস্থ নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য মানু মজুমদারের বাগান বাড়ীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এই নির্বাচনী সভার আয়োজন করে। এতে দুর্গাপুর ও কলমাকান্দা উজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগন উপস্থিত ছিলেন।

 

কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক এর সভাপতিত্বে সুজন হাজংয়ের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় দোয়া ও সমর্থন চেয়ে ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও ৭৫ এর প্রতিরোধ যোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল।

 

নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ¦ নজরুল ইসলাম খান, যুগ্ম আহবায়ক নূর খান মিঠু, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সামছুর রহমান ভিপি লিটন, দুযোর্গ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মনোয়ার জাহান সুজন, শ্রম বিষয়সক সম্পাদক ও রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোজাম্মেল হোসেন টুকু, সংসদ সদস্য মানু মজুমদারের সহধর্মিনী ক্যামেলিয়া মজুমদার, কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফৌজদার, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দেওয়ান রনি, জামিউল ইসলাম খান জামি, কলমাকান্দা সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলিম বিশ্বাস, লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সভায় বক্তারা জেলা পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও ৭৫ এর প্রতিরোধ যোদ্ধা এডভোকেট অসিত সরকার সজলকে বিজয়ী করার আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin