শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

আটপাড়ায় জাতীয় শোক দিবস পালিত

ফয়সাল চৌধুরী, আটপাড়া, প্রতিনিধি।
  • আপডেটের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪৬৯ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে নেত্রকোণার আটপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতীয শোক দিবসের কর্মসূচি শুরু হয়েছে। দিবসটি পালনে আজ (১৫ আগস্ট) রোববার সকাল ১০টায় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আটপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা ৷

এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম, উপজেলা যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়৷ সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরুস্কার বিতরণী করা হয়। এরপর সকাল সাড়ে ১১ টায় আটপাড়া আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ খায়রুল ইসলাম। । আলোচনা সভা সঞ্চালনা করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জু ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin