শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

আটপাড়ায় বাস ও সিএনজির সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক  নিহত 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে
(সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ)
নেত্রকোনার আটপাড়া উপজেলার বাগজান এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল (৫২) নিহত এবং  আরও দুই যাত্রী  আহত হয়েছে।
আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে নেত্রকোনা-তেলিগাতী সড়কের বাগজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান কামাল আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি দীর্ঘ দিন যাবৎ দুওজ ইউনিয়ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
   স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কামরুজ্জামান কামাল নেত্রকোনা জেলা সদরে বসবাস করতেন। তিনি প্রায়ই কৃষি কাজ ও রাজনীতির কারণে গ্রামের বাড়িতে যাতায়াত করতেন।
বুধবার সকালে তিনি বাসা থেকে বের হয়ে একটি সিএনজি করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তার সিএনজিটি
নেত্রকোনা-তেলিগাতী সড়কের বাগজান এলাকায় পৌছলে মদন থেকে নেত্রকোনাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার সিএনজির অপর দুই যাত্রী আহত হয়।
এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মৃতদেহটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা স্থল থেকে বাস ও সিএনজি জব্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin