শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

ঈদগাহ মাঠে চাষাবাদ, প্রতিবাদ, মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকিলপি প্রদান

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহ জেলার গৌরীপুর  উপজেলা অন্তর্গত ৬নং বোকাইনগর ইউনিয়নের স্বল্পপশ্চিমপাড়া গ্রামের শতবর্ষী ঈদগাহ মাঠ দখল করে চাষাবাদের অভিযোগ উঠেছে।প্রতিবাদে  ঈদগাহ মাঠ রক্ষার দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে পৌর শহরে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি পালন শেষে চারদফা দাবী  জানিয়ে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলো হলো- ঈদগাহ মাঠ দখল মুক্ত করা, ঈদগাহ মাঠে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত আদায়ের ব্যবস্থা গ্রহণ, ঈদগাহ মাঠের কমিটি পরিবর্তন করে নতুন কমিটি গঠন ও ঈদগাহ মাঠে চাষাবাদ বন্ধ করা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মুক্তাদির শাহীন, স্বল্প পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক, আবুল বাসার, গাজী মেম্বার, আতিকুর রহমান সুমন প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন স্থানীয় বাসিন্দা মাওলানা আব্দুর রহিম ১৯৫৬ সালে ২ একর ৩০ শতক জমি ঈদগাহ মাঠের জন্য ওয়াকফ করে দেন। ঈদের জামাত আদায়ের  পাশাপাশি খেলাধূলার জন্য এই মাঠটি ব্যবহৃত হয়। কিন্ত  ঈদগাহ মাঠের জমি দখল করতেই বর্তমান কমিটির যোগসাজশে  হালচাষ করে মাসকালাই চাষাবাদ ও ঈদগাহ মাঠের গাছ কর্তন করা হয়েছে। আমরা এই কাজের তীব্র নিন্দা জানাই।
এ ব্যাপারে জানতে চাইলে
ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হেকিম বলেন ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য গাছ কর্তন ও চাষাবাদ করা হয়েছে। আগামী ঈদ উৎসবের  পূর্বে ঈদগাহ মাঠ জামাত আদায়ের উপযোগী করা হবে। ঈদগাহ মাঠ দখল করার অভিযোগ সত্য নয়।
ইউএনও হাসান মারুফ বলেন  ঈদগাহ মাঠের বিষয়ে স্মারকলিপি পেয়েছি। যাচাই-বাছাই করে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান সেখানে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin