শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে সংবর্ধনা

সুপক রঞ্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৩৬২ বার পড়া হয়েছে
১৩ নভেম্বর  (বরিবার) ময়মনসিংহ গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি, মুক্তিযোদ্ধা সন্তান এডভোকেট নিলুফার আনজুম পপি ও সাধারন সম্পাদক সোমনাথ সাহাকে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তানবৃন্দ ও মুক্তিযোদ্ধা  প্রজন্ম কতৃক  সংবর্ধনা প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অনুষ্টিত  মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হাসান মারুফের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা  নাজিম উদ্দিন আহমদের সঞ্চালনায়  বক্তব্য রাখেন, সংবর্ধিত গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি  মুক্তিযোদ্ধা সন্তান এডভোকেট নিলুফার আনজুম পপি,  সাধারন সম্পাদক সোমনাথ সাহা। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম,বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,
বীর মুক্তিযোদ্ধা আঃ কাদির,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মোহাঃ হীরা,সাধারন সম্পাদক মোঃ হারুন-উর-রশীদ,সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, বীর মুক্তিযোদ্ধার সন্তান, মশিউর রহমান কাউছার, ছোটন প্রমূখ।
 উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি  মুক্তিযোদ্ধা সন্তান এডভোকেট নিলুফার আনজুম পপি তার বক্তব্য বলেন,আমি শহীদ পরিবারের সন্তান আমার দাদা সাবেদ আলী বেপারি  ৭১এ পাক হানাদার বাহিনী ধরে নিয়ে যায়, আজো ফিরে আসেনি।  আজকে আপনারা যে প্রতিষ্টানে আমাকে সংবর্ধিত করছেন, এই মুক্তিযোদ্ধা সাংসদের প্রতিষ্ঠাতা কমান্ডার ছিলেন আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম। তাই আমি আপনাদের মেয়ে। মেয়েকে আপনারা আপন করে নিবেন।জননেত্রী শেখ হাসিনা যে গুরুদায়িত্ব দিয়েছেন তা যেন আমি পালন  করতে পারি।
উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারন সম্পাদক সোমনাথ সাহা তার বক্তব্যে বলেন, আপনারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন বলেই আজ আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আপনাদের  এই সরকার অনেক সন্মান দিয়েছে তাই আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।
আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগের  সম্মেলনে ঘোষিত নতুন সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউএনও কে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin