বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

কেন্দুয়ায় কৃষকের মাঝে হারভেস্টার মেশিন বিতরণ

মাঈন উদ্দিন সরকার রয়েল
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪৮৭ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়ায় কিছুদিনের মধ্যেই বোরো ধান কাটা শুরু হবে। বর্তমান পরিস্থতিতে দেখা দিতে পারে শ্রমিক সংকট। এ অবস্থায় কৃষকরা ক্ষেতের ধান কেটে যেন ঘরে তুলতে পারেন, সেজন্য উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা কেন্দুয়া উপজেলা কৃষি অফিসের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম উপস্থিত থেকে স্থানীয় কৃষক আব্দুল্লাহ আল ফারুক সানার হাতে একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন। কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে মেশিন বিতরণ করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি উন্নয়ন সহায়তায় মেশিন ভর্তুকিতে কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেশিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সহ আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুইঁয়া ও উপজেলা কৃষি অফিসার একে এম শাজাহান, উপকার ভোগী কৃষকগণ,গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin