শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত

মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫৬ বার পড়া হয়েছে

 

নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল তাজুল ইসলাম নামে ষাটোর্ধ এক বৃদ্ধার।

এঘটনাটি কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউপির সহিলাটি গ্রামে ঘটে। নিহত তাজুল ইসলাম সহিলাটি গ্রামের মৃত জম্মত আলীর ছেলে।

সুত্র জানায়, নিহত তাজুল ইসলামের সাথে প্রতিপক্ষ লেহাজ উদ্দিন গংদের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এরই জেরে গত সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাজুল ইসলামের ওপর হামলা চালায় লেহাজ উদ্দিন গংরা।

এসময় বৃদ্ধ তাজুল ইসলামের ডাক-চিৎকারে তার মেয়ে হেনা আক্তার (৩০) ও স্ত্রী মরিয়ম আক্তার (৫৫) ছুটে গেলে তাদেরকেও বেধড়ক মারপিট করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ওইদিন রাতে তাজুল ইসলামের শারীরিক অবস্থা অবনতি ঘটলে উন্নতি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল রেফার্ড ময়মনসিংহ মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক।

পরে রাতে তাকে ঢাকা নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। এঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন বলে জানান ওসি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin