শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

কেন্দুয়ায় তিন দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও মাঠ দিবস

নেত্রকোনা প্রতিনিধি সোহেল মিয়া
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

(নেত্রকোনা প্রতিনিধিঃসোহেল মিয়া)

 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে তেলজাতীয় ফসলের বৃদ্ধি প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নূরুজ্জামান।

 

এ সময় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের ময়মনসিংহ অঞ্চলের মনিটরিং অফিসার খায়রুল আমিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) এসএম শহিদুল ইসলাম, স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন দিলদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করছেন বলে স্থানীয় কৃষি অফিস সূত্র জানায়।

 

এছাড়া একই দিন উপজেলার বলাইশিমুল ইউনিয়নের রেন্ট্রিতলা বাজার ও মাসকা ইউনিয়নের শিমুলতলা বাজার এলাকায় স্থানীয় কৃষকদের নিয়ে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নূরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin