বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

কেন্দুয়ায় বাবু হত্যা মামলার আসামি বাদল গ্রেপ্তার

 মাঈন উদ্দিন সরকার রয়েল ।
  • আপডেটের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৫০২ বার পড়া হয়েছে
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রামের শাহীন মিয়ার ছেলে অটোচালক এলমান হুসেন বাবু’র হত্যকারীকে গ্রেপ্তারের দাবীতে শুক্রবার মানববন্ধন করে এলাকাবাসী এর পরেই নড়েচড়ে বসে কেন্দুয়া থানার পুলিশ। পরে শনিবার ১৪ আগস্ট সকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে বাদল মিয়াকে গ্রেপ্তার করে কেন্দুয়া থানার পুলিশ। গ্রেপ্তার বাদল মিয়া কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গ্রেপ্তার বাদল মিয়া, এলমান হুসেন বাবু মিয়ার হত্যা মামলাম এজহার নামীয় আসামি। এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাদল মিয়াকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য ঃ ঈদুল আজহার পরদিন ২২ জুলাই দুপুরের দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজার মোড়ে নিহত এলমান হোসেন বাবু’র সাথে একই ইউনিয়নের আটিগ্রামের মোটর সাইকেল চালক সুমন ও আরিফের রাস্তায় সাইড দেয়াকে কেন্দ্র করে প্রথমে কথার কাটাকাটি ও হাতা-হাতি হয়। এর কিছুক্ষণ পরে আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে বাবু’র ওপর হামলা চালালে এ সময় বাবু ও এখলাছ মিয়া গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। পরে ২৫ জুলাই নিহত এলমান হোসেন বাবু’র পিতা শাহীন মিয়া বাদী হয়ে এজাহার নামীয় ২০ জনসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি হত্যামামলা সহ নানা অভিযোগে মামলাটি দায়ের করেছেন।
এই মামলার এজহার নামীয় উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে বাদলকে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানার পুলিশ।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin