রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

কেন্দুয়ায় সাংবাদিকদের সাথে ইউএনও এর মত বিনিময় সভা অনুষ্ঠিত।

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩৮২ বার পড়া হয়েছে

মুজিব বর্ষে “একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিবজন্মশতবর্ষে ঘোষিত এই কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ উপহার ভুমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় ধাপে জমি ও গৃহ প্রদান কার্য্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে কেন্দুয়ার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকের সাথে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কেন্দুয়া উপজেলা পরিষদের হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মত বিনিময় সভায় ইউএনও মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়াসহ অন্যান্যরা। এ সময় কেন্দুয়া প্রেসক্লাব,কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব,কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইউএনও মাহমুদা বেগম।

কেন্দুয়া উপজেলায় প্রথম পর্যায়ে ৫০ টি, দ্বিতীয় পর্যায়ে ৫৬ টি এবং তৃতীয় পর্যায়ের ২য় ধাপে ২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে।

তৃতীয় পর্যায়ের ৪র্থ ধাপে ১৯৭ টি ঘরের মধ্যে ৭৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে। এ সময় ইউএনও মাহমুদা বেগম জানান,আগামী ২১ জুলাই সারাদেশের ন্যায় কেন্দুয়া উপজেলার ৭৭ টি পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল ও খতিয়ান প্রদান করা হবে। ঐ দিন মাননীয় প্রধানমন্ত্রী গনভবন প্রাঙ্গন থেকে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin