শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

কোটা সংস্কারের দাবিতে মদনে বিক্ষোভ। পুলিশের সাথে সংঘর্ষে আহত অর্ধশতাধিক।

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

 

নেত্রকোনার মদনে সারাদেশে কোটা সংস্কারের
প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ সৃষ্টি হয় এতে পুলিশ ও সাংবাদিক সহ অর্ধ শতাধিক আহত হয়েছে।

 

রোজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে মদন সরকারি আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা

এরপর ছাত্ররা সরকারি আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে মদন মগড়া সেতুর উপরে আসলেই ব্রিজের একপাশে ছাত্রছাত্রীরা অবস্থান করলে রাস্তায় অনেক যানজট লেগে যায়, পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। তখন ছাত্র-ছাত্রীরা পুলিশের উপর এলোপাথাড়ি ইটপাটকেল ছুড়ে মারতে থাকে। ঘটনাস্থলে থাকা পুলিশের দুটি গাড়ি সম্পূর্ণ ভাবে ভেঙে দেয় ছাত্ররা।

 

সংঘর্ষ চলাকালীন সময়ে পুলিশ আত্মরক্ষার জন্য রাবার বুলেট গুলি করলে কলেজ ছাত্র ইব্রাহিম (২০) সহ ৬ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ সময় খালিয়াজুরী সার্কেল এসপি রবিউল ইসলামসহ পুলিশ সদস্য ১১ জন আহত হয়েছে।


আন্দোলনরত শিক্ষার্থী গুলিবিদ্ধ ৬ জন ছাত্র ও পুলিশ কনস্টেবল আজিজুল ইসলামকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মদন জরুরি বিভাগে ৩৫ জন চিকিৎসা বিষয় নিশ্চিত করেন। ১০ থেকে ১২ জন উন্নত প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।

এছাড়াও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন দৈনিক মুক্ত খবর পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি সাংবাদিক আঙ্গুর রহমান ভূইয়া ও দৈনিক জনতা মদন উপজেলা প্রতিনিধি সাংবাদিক শামসুল আলম।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমরা মেধা দিয়ে সমাজ গড়তে চাই, আমরা কোটার যুক্তিক সংস্কার চাই। আমরা সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর হামলার দৃষ্টান্তমূলক নিন্দা জানাই ।আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
তাং ১৮/০৭/২৪ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin