বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গণমাধ্যমকর্মীদের এ্যাওয়ার্ড উৎসর্গ করলেন শ্রেষ্ঠ কৃষক আবুল ফজল

সুপক রঞ্জন উকিল, স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে
‘এসিআই দীপ্ত কৃষি এ্যাওয়ার্ড-২০২২’ এর শ্রেষ্ঠ সবজি চাষী হিসেবে পুরস্কার পেয়েছেন ময়মনসিংহ জেলার  গৌরীপুর উপজেলায়  কৃষক আবুল ফজল। (২৬ ফেব্রুয়ারী) রোববার বিকেলে গৌরীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে  এ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃষক আবুল ফজলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফৌজিয়া নাজনীন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রানা পাপ্পু, বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদীর শাহীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, সদস্য ফারুক আহাম্মেদ, প্রথম আলোর ময়মনসিংহ জেলা প্রতিনিধি কামরান পারভেজ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান মিলন প্রমুখ।
সম্মাননা স্মারক অনুষ্ঠানে কৃষক আবুল ফজল তার এ এ্যাওয়ার্ডটি গণমাধ্যমকর্মীদের মাঝে উৎসর্গ করেছেন।
এ সময় গৌরীপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কৃষক আবুল ফজল শত বছরের পতিত জমিতে সবজি চাষ করে সফলতা অর্জন করে এক অনন্য নিদর্শন রেখেছেন । কৃষিতে এ সাফল্যের জন্য এর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ কৃষক নির্বাচিত হয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin