বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

গত ২২ শে জুন দুই পক্ষের সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

শফিউল আলম রানা, মদন প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৮৪ বার পড়া হয়েছে
 নেত্রকোনা মদন উপজেলায় ৬ নং তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামে সংঘর্ষে  আহত কারী মিয়া(৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  শনিবার  আনুমানিক সময়  সকাল ৮ ঘটিকায় তিনি মারা যান।
 নিহত কারি মিয়া মদন উপজেলার শিবপাশা গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে।
 জানা‌ যায়, গত ২২ শে জুন বাড়ি সীমানা নিয়ে কারী মিয়ার সাথে  পাশের বাড়ির  আবুল মিয়ার
(৫০) বাড়ির সীমানা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ  বাঁধে । এতে  কারী মিয়াসহ ১৪ জন আহত হয়।
গুরুতর আহত  অবস্থায়  কারী মিয়াকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শনিবার  আনুমানিক সময় সকাল ৮  টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্যু হয়।
মদন থানার ভারপ্রাপ্ত ওসি তদন্ত উজ্জ্বল কান্তি সরকার জানান, সংঘর্ষে আহত কারী মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। তার লাশ ওই হাসপাতালেই ময়না তদন্ত করা হবে। পূর্বের মামলাটি হত্যা মামলা হিসেবে স্থানান্তরিত  করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin