শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

গৌরীপুরে ছিনতাইকারীর দৌরাত্ম এবার টার্গেট সাংবাদিক

সুপক রঞ্জন উকিল, স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৮৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহ জেলার  গৌরীপুর উপজেলায়  ছিনতাইকারীর হাতে সাংবাদিক মশিউর রহমান কাউসার (৩৮) আহত হয়েছেন। সোমবার (১৩ মার্চ) দিনগত রাত ১২ টার দিকে গৌরীপুর পৌরসভার পশ্চিম ভালুকা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার গৌরীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
সাংবাদিক কাউসার জানান- ঘটনারদিন রাতে গৌরীপুর রেলস্টেশন এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পায়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন তিনি। এসময় পথমধ্যে অজ্ঞাত ছিনতাইকারী হঠাৎ পিছন থেকে তাকে জাপটে ধরে হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে জবরধস্তি শুরু করে। তখন ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসতে দেখে ছিনতাইকারী কাউসারকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ৪ ফুট গভীর ড্রেনে ফেলে দৌড়ে পালিয়ে যায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। স্থানীয় লোকজন আহত সাংবাদিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওইদিন রাতে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
তিনি আরও জানান-ছিনতাইকারীর কবলে পড়ে ডাক-টি-চিৎকারে লোকজন ছুটে আসায়  সঙ্গে থাকা তার ব্যবসা প্রতিষ্ঠানের টাকা ছিনিয়ে নিতে ব্যর্থ হয় ছিনতাইকারী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin