বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

গৌরীপুরে দৈনিক ভোরের দর্পণ এর দুই যুগ পূর্তি উদযাপন 

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৪৮৩ বার পড়া হয়েছে
জনগণের মুখপত্র  দৈনিক ভোরের দর্পণ পত্রিকার দুই যুগ পূর্তি (২৪তম) প্রতিষ্ঠা বার্ষিকী  উদযাপন করা হয়েছে। এই শুভদিন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে (৫ মার্চ২৪) মঙ্গলবার বিকাল ৪টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে কেককাটা, আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সাবেক সভাপতি ম. নূরল ইসলামের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ নাজিম উদ্দিন।
 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রায়হান উদ্দিন সরকার, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, উদীচী শিল্পি গোষ্ঠী গৌরীপুর শাখার সভাপতি ওবায়দুর রহমান, কবি নুরুল আবেদীন।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোরীপুর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বোরহান,  হলি সিয়াম শ্রাবণ, দপ্তর সম্পাদক সুমন এস্,  সাংবাদিক হুমায়ূন কবির, ঝিন্টু দেবনাথ, লুৎফর রহমান খোকন, সাইফুল ইসলাম, মতিউর রহমান খান, মাহফুজুর রহমান, মিলন খান, শামীম আনোয়ার,  মুক্তিযোদ্ধার সন্তান রুবেল মিয়া, এসো গৌরীপুর গড়ির সদস্য শান্ত কুমার সরকার প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন করোনা মহামারী পরবর্তী সময়ে এবং অনলাইনের যুগে প্রিন্ট পেপার টিকিয়ে রাখা খুব কঠিন, তারপরও  ২৩ বছর পেরিয়ে ভোরের দর্পণ পত্রিকাটি ২৪ বছরে পদার্পণ করেছে। এই মাইল ফলক অতিক্রম করায় আলোচকরা  পত্রিকাটির সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরে একটি  আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরিশেষে উপস্থিত  সকলকে মিষ্টিমুখ করিয়ে এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন গৌরীপুর প্রতিনিধি সুপক রঞ্জন উকিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin