বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গৌরীপুরে ধর্মীয় সম্প্রীতির সমাবেশ ও র‍্যালি

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার গৌরীপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এক মঞ্চে সকল ধর্মের মানুষের সমন্বয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়নের পাওয়ার যোগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সামাজিক সম্প্রীতি র‍্যালির মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এ সময় সকল ধর্মের মানুষের হাতে ছিল নানা সম্প্রীতির শ্লোগান সংবলিত প্লে কার্ড।

রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল-আমিন জনির সভাপতিত্বে র‍্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান,উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ,সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, অফিসার ইন চার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, রামগোপালপুর ইউপি সদস্যবৃন্দ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, খ্রিষ্টান মিশনের পুরোহিত, ধর্মযাজক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পুলিশ ও সকল শ্রেণি পেশার মানুষ ।
এ সময় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, কোনো ধর্মই সংঘাতকে সমর্থন করে না। যারা ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছে সাম্প্রদায়িক দ্বন্দ্ব বা সংঘাতের সৃষ্টি করছে তারা ধর্মের শত্রু। এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। এ বন্ধন অটুট রাখার দায়িত্ব আমাদের সকলের।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, কেউ কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার চেষ্টা করবেন না। ভবিষ্যতে কেউ যদি এই ধরনের অন্যায় কাজে লিপ্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, গৌরীপুর উপজেলায় এর আগে কখনো কোনো ধর্মের মানুষের সঙ্গে সংঘাত হয়নি। তাই আমাদের এ উপজেলায় সামাজিক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া কোনো অপশক্তি যেন আমাদের বন্ধন ছিন্ন করতে না পারে এজন্য উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছে। সমাবেশে ইমাম,পুরোহিত,ধর্মযাজকগণ একে অপরের হাতে উপহার তুলে দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin