শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

গৌরীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সুপক রঞ্জন উকিল, গৌরীপুর, ময়মনসিংহ।
  • আপডেটের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৩১২ বার পড়া হয়েছে
ময়মনসিংহ জেলার  গৌরীপুর উপজেলায় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবনের  সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও ময়মনসিংহ  জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা,  পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, মাওহা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আল ফারুক, কাউন্সিলর সাদেক প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।  জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান  নিরাপদ খাদ্যের ব্যাপারে বিভিন্ন ধরনের আলোচনা তুলে ধরেন এবং খাদ্য নিরাপদ রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। অতিথিবৃন্দ নিরাপদ খাদ্যের ব্যাপারে সবাইকে আরো সচেতন হওয়া ও এবং জনগণকে সচেতন করে তোলার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin