শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

গৌরীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সুপক রঞ্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২৬১ বার পড়া হয়েছে
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গোরীপুর  উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা,দোয়া ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বিকেলে গৌরীপুর সদর ইউনিয়নের শালিহর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা, শহীদদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয় ও মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করা হয়। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
বক্তব্য রাখেন এসিল্যান্ড মোসাঃ নিকহাত আরা,  থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি , আওয়ামী লীগ নেতা ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, আব্দুল মন্নাফ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, মশিউর রহমান কাউসার,সুপক উকিলসহ মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ, সাংবাদিক আবু কাউসার চৌধুরী রন্টিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে তাদের পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর বাহিনী  পূর্ব-পরিকল্পিতভাবে বাংলার বিশ্ববিদ্যালয় শিক্ষক,ডাক্তার,ইঞ্জিনিয়ার, লেখক-সাহিত্যিকসহ বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার মাত্র দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী দখলদার হানাদার বাহিনী আত্মসমর্পণ করে এবং পৃথিবীর মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin