মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ  ফসল রক্ষা বাঁধ নিয়ে নেত্রকোনার কলমাকান্দায় দুই ইউনিয়নবাসীর সংঘর্ষঃ আহত অন্তত ২০ এনসিপি’র ময়মনসিংহ মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

গৌরীপুরে স্থগিত  সিধলা ইউনিয়নে নিবার্চিত হলেন যাঁরা

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৭৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে সিধলা ইউপি নির্বাচনে টানা চতুর্থবারের মতো চেয়ারম্যান নিবার্চিত হলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন (নৌকা)। সোমবার (৭ ফেব্রুয়ারী) এ ইউনিয়নে স্থগিত বলারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোহালাকান্দা এবতেদায়ী মাদ্রাসা এ দুই ভোট কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে পুনঃভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
এ ইউপি নিবার্চনে  ৯টি ভোট কেন্দ্রে বিজয়ী চেয়ারম্যান জয়নাল আবেদীনের প্রাপ্ত মোট ভোট সংখ্যা হচ্ছে ৫৩৪৬। তাঁর নিকটতম স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একদিল হোসেন তালুকদার (আনারস) পান ৩৮৯০ ভোট ও শেখ শামছ উদ্দিন (চশমা) পেয়েছেন ৩০৫৬ ভোট। অপর চেয়ারম্যান প্রার্থীদের মাঝে কামরুজ্জামান (মটর সাইকেল) ১৯৫৬ ভোট, আবু হানিফ (ঘোড়া) ১২০ ভোট, আতাউর রহমান (হাত পাখা) ২২০ ভোট, মোঃ নজরুল ইসলাম (অটোরিকশা) ৩৬০ ভোট, মোঃ শফিকুল ইসলাম (টেবিল ফ্যান) ১২৬৩ ভোট, আবু হানিফ (ঘোড়া) ১২০ ভোট, মোঃ আব্দুস সালাম (লাঙ্গল) ২০৪ ভোট, মোঃ ইকবাল হোসেন তালুকদার (ঢোল) ৪৮৯ ভোট ও মোঃ শাহজাহান কবীর (সিংহ) ৩৫ ভোট পেয়েছেন।
এ ইউপি নিবার্চনে সংরক্ষিত সদস্য আসন ১নং ওয়ার্ডে শিউলি তালুকদার (মাইক), ২নং ওয়ার্ডে মোছা ঃ মাজেদা খাতুন (হেলিকপ্টার) ও  নার্গিস বেগম (মাইক) নিবার্চিত হন।
সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে মনজুরুল হক (মোরগ), ২নং ওয়ার্ডে মিজানুর রহমান (মোরগ), ৩নং ওয়ার্ডে দুদু মিয়া (মোরগ), ৪নং ওয়ার্ডে আনোয়ার হোসেন (তালা), ৫নং ওয়ার্ডে আবুল বাশার (তালা), ৬নং ওয়ার্ডে সাইদুল ইসলাম (ফুটবল), ৭নং ওয়ার্ডে আব্দুল ছোবান (ফুটবল), ৮নং ওয়ার্ডে বাদশা মিয়া (টিউবওয়েল) ও ৯নং ওয়ার্ডে সুরুজ আলী (মোরগ) নিবার্চিত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউপি নিবার্চনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ জানান, ২৬ ডিসেম্বর এ ইউনিয়নে ভোট গ্রহনের দিন হামলা ও সংঘর্ষের ঘটনায় উল্লেখিত দুটি ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin