বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি এর উদ্দোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

সুপক রঞ্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি এর উদ্দোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে (৩০ ডিসেম্বর)  শুক্রবার   সকাল ৭টায়  শহীদ হারুন পার্ক থেকে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনূর্ধ্ব-২০ থেকে ৪০ প্রতিযোগিতায় প্রথম হন রাসেদুল ইসলাম, দ্বিতীয় আতিকুল ইসলাম, তৃতীয় জিয়াউল কবির, চতুর্থ অনিক পাল, পঞ্চম সুজন মোদক, সপ্তম মোজাম্মেল হক, অষ্টম আল মামুন, নবম হাকিম মিয়া ও দশম আবু বকর সিদ্দিক।


নারীদের তিন কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম রাহিমা আক্তার, দ্বিতীয় রোজিনা আক্তার মিতু, তৃতীয় পরশমণি, চতুর্থ শান্তা, পঞ্চম রহিমা, ষষ্ঠ অনন্যা বিশ্বাস, অষ্টম সালমা আক্তার রুবি, নবম দিলুয়ারা আক্তার দিলু ও দশম স্মৃতি এস।
৪০-ঊর্ধ্ব দৌড় প্রতিযোগিতায় প্রথম নারায়ণ চন্দ্র সরকার, দ্বিতীয় খাদিমুল বাসার, তৃতীয় রফিক, চতুর্থ মকবুল, পঞ্চম উজ্জ্বল, সপ্তম দিলীপ দাস, অষ্টম রণজিত সাহা, নবম উজ্জ্বল মোদক ও দশম রফিক মাস্টার।

‘এসো গৌরীপুর গড়ি’র প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি বলেন, আমরা মোট ৩টি ক্যাটাগরিতে ম্যারাথনের আয়োজন করেছি। প্রতিটি ইভেন্টে ১০ জন বিজয়ী হয়েছেন। এর মধ্যে প্রতি ইভেন্টের প্রথম তিনজনকে প্রাইজমানি প্রদান এবং অন্য বিজয়ী ও অংশগ্রহণকারীদের সনদ সহ শুভেচ্ছা উপহার দেওয়া হয়। তিনি আরও বলেন শুধু গৌরীপুর নয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাজের সব শ্রেণী পেশার মানুষ আমাদের এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin