শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

গৌরীপুর রিপোটার্স ক্লাবের একযুগ পূর্তি

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহ জেলার  গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০.৩০  মিনিটে হারুণ পার্ক থেকে একটি আনন্দ শোভাযাত্রা  বের হয়ে গৌরীপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গৌরীপুর রিপোর্টার্স ক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রাটি উদ্বোধন করেন গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ার‌ম্যান মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন।
শোভাযাত্রা শেষে ক্লাব অফিসে আনন্দঘন পরিবেশে কেক কাটা অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সকল সদস্য, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার। সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন  উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, কবি নূরুল আবেদীন, সাংবাদিক  সুপক রঞ্জন উকিল, ঝিন্টু দেবনাথ, লুৎফর রহমান খোকন, পিযুষ রায় গনেশ, মিলন, আব্দুস সালাম, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রমজান আলী মুক্তি, মীর হোসেন মিরন,পলাশ  প্রমুখ।
অনুষ্ঠান শেষে  রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা  ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামীউল আলম লিটন, বিশিষ্ট সাংবাদিক সদ্য প্রয়াত আজম জহিরুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি মজিবুর রহমান, মোতালিব বিন আয়েতসহ যারা প্রয়াত হয়েছেন তাদের  রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin