বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চেক প্রতারণা মামলার রায় ৮০ লাখ টাকা অর্থদন্ড, দুই বছর ১০ মাস কারাদন্ড

একে এম এরশাদুল হক জনি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩০১ বার পড়া হয়েছে
নেত্রকোণায় চেক প্রতারণা মামলায় মো. দেলোয়ার হোসেন খানের বিরুদ্ধে তিনটি পৃথক মামলায় ৮০ লাখ টাকা অর্থদন্ড ও ২ বছর ১০ মাস কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার বিকেলে নেত্রকোণা যুগ্ন ও দায়রা জজ আদালত ১ম এবং যুগ্ন ও দায়রা জজ আদালত ২য় নেত্রকোণা এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, নেত্রকোণা জেলা শহরের উত্তর সাতপাই এলাকার মতিয়র রহমান খানের ছেলে দেলোয়ার হোসেন খানের সাথে দীর্ঘ সময় একই এলাকার মৃত কসম উদ্দিন খানের ছেলে গোলাম মহিউদ্দিন ঠিকাদারী ব্যবসা শুরু করেন। ব্যবসার আয় এবং গোলাম মহিউদ্দিন খানের ক্রয় করা কিছু জমি দেলোয়ার হোসেন খানকে রেজিস্ট্রী করে দেন। ব্যবসা চলার এক পর্যায়ে দুইজনের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। পরে ভাগ বাটোয়ারা নিয়ে এলাকায় কয়েক দফা সালিশ হয়। এরপরে তারা পৃথকভাবে ব্যবসা শুরু করেন। এরই প্রেক্ষিতে দেলোয়ার হোসেন খান ৮০ লাখ টাকার তিনটি চেক গোলাম মহিউদ্দিনকে দেন।
২০১৮ সালের ২ এপ্রিল চেকগুলো নিয়ে উভয় পক্ষের মধ্যে চুক্তিপত্র নোটারী করা হয়।
গত ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর ৫০ লাখ, পরের বছর ২০১৯ সালের ১৮ মার্চ ২০ লাখ ও একই বছরের ১৬ মে আরও ১০ লাখ টাকার চেকগুলো উল্লেখিত তারিখে এসআইবিএল ব্যাংক লিমিটেড সাতপাই শাখার অনূকুলে দেন। চেকগুলো ব্যাংকে জমা দিলে ডিজওনার হয়।
চেক ডিজওনার হওয়ার নিদিষ্ট সময়ের মধ্যে ২০১৯ সালে দেলোয়ার হোসেন খানের বিরুদ্ধে আদালতে মামলা করেন গোলাম মহিউদ্দিন।
মামলায় আসামী দেলোয়ার হোসেন খানের বিরুদ্ধে অভিযোগ প্রমানীত হওয়ায় বুধবার বিকেলে বিজ্ঞ বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহী ও বিজ্ঞ বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম এ রায় দেন।
রাস্ট্রপক্ষে আইনজীবি ছিলেন যুগ্ন জেলা ও দায়রা জজ আদালত ১ম অ্যাডভোকেট এম এ মজিদ ও যুগ্ন জেলা ও দায়রা জজ আদালত ২য় অ্যাডভোকেট রফিকুল ইসলাম।
বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিবলী সাদী অপু ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আফতাব উদ্দিন খান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin