শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

ছাত্র জনতার গণ অভ্যূত্থানে শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাবরে স্মরণ করবে ……..ব্যারিস্টার কায়সার কামাল

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকা এবং লুটপাটের জন্য সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। মেঘা প্রকল্পের নামে ব্যাপক লুটপাট চালিয়ে দেশকে অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিনিত করেছিলো। বিএনপিসহ সকল গণতান্ত্রিক দল এই সরকারের পতনের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিলো। ছাত্র জনতা অভূতপূর্ব গণ-অভ্যুত্থান ও শত শত শহীদের আত্ম ত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকারকে হটিয়ে দেশকে দ্বিতীয় বারের মতো স্বাধীনতা এনে দিয়েছে। দেশের মানুষ এখন স্বাধীন। তারা এখন মুক্তভাবে চলাফেরা করতে পারছে এবং স্বাধীনভাবে কথা বলতে পারছে। ক্ষমতার পট পরিবর্তনের পর যে অন্তর্বর্তী কালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার যৌক্তিক সময়ের মধ্যে ধ্বংসপ্রাপ্ত সাংবিধানিক প্রতিষ্ঠান গুলোকে সংস্কার করে, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাবরে স্মরণ করবে।

তিনি আজ রবিবার দুপুরে স্থানীয় অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র-গণ অভ্যুথানে নেত্রকোণার দুর্গাপুরে ৪ শহীদসহ সকল শহীদদের স্মরণে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে পৌর বিএনপির আহবায়ক মোঃ আতাউর রহমান ফরিদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবু চাঁন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আওয়াল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুর্গাপুর উপজেলার নেতা রাতুল খান রুদ্র, রাসেল মিয়া, রেদোয়ান আহমেদ, তাজনীন জাহান পুন্য ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ।
পরে দূর্গাপুরের ৪জন শহীদ মাসুম বিল্লাহ, ওমর ফারুক, জাকির হোসেন ও সাইফুল ইসলামসহ ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে ১মিনিট নীরবতা ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ৪ শহীদের পরিবারবর্গকে ব্যারস্টার কায়সার কামাল তার ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin