বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে নেত্রকোণায় রালী ও আলোচনা সভা 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার’ এই প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় সমাজসেবা কমপ্লেক্সে নেত্রকোণা জেলা সমাজ সেবা কার্যালয় এই সব অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজ সেবা কমপ্লেক্সে এসে শেষ হয়।
সেখানে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা, বেলুন উড়িয়ে এবং পরিবেশ বান্ধব গাছ রোপনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
পরে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে শহর সমাজসেবা অফিসার মোঃ মহিবুল্লাহ্ হক এর সঞ্চালনায় কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আফরিন সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন- অর-রশিদ। অনুষ্ঠানে সমাজ সেবা অধিদপ্তরের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
মুক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়েতে ইসলামির সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বমন্বয়ক শেখ হাসনাত জনি, স্বাবলম্বীর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, সেরা’র নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান, এ আর এফ বি’র চেয়ারম্যান দিলওয়ার খান প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের মাঝে ট্রাই সাইকেল ও হুইল চেয়ার বিতরন করা হয়।
আলোচনা সভায় বক্তারা, দেশের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং নিরাপত্তায় সমাজ সেবার পাশাপাশি অভিভাবকদের আরো বেশী করে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin