বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা সমিতির কার্যকরী কমিটি গঠন

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া
  • আপডেটের সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৩৪৪ বার পড়া হয়েছে

ঢাকাস্থ কেন্দুয়া উপজেলা সমিতির সম্মেলনে বিনা প্রতিদন্ধীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক অতিরিক্ত সচিব প্রয়াত খোন্দকার আব্দুল হক মিয়ার সুযোগ্য কন্যা পরিকল্পনা মন্ত্রনালয় মানব সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবা পান্না এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি এডভোকেট আবুল হাসনাত।

এছাড়া ঢাকা জজ কোর্টের বিশিষ্ট তরুণ আইনজীবি এডভোকেট শাহরিয়ার কবির মোশারফকে কোষাধ্যক্ষ নিযুক্ত করে ২৯ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গত ১৩ মে শনিবার ঢাকা কাকড়াইলের আইডিবি ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন, কেন্দুয়া উপজেলা সমিতি ঢাকার প্রধান উপদেষ্ঠা ও সার্চ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ সাইদুর রহমান মানিক।

এসময় সার্চ কমিটির অপর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ও অতিরিক্ত সচিব ফারুক আহমেদ এবং সাবেক সভাপতি মোঃ নূরুল ইসলাম ভূঞা। সার্চ কমিটির আহবায়ক সকলের মতামতের ভিত্তিতেই সভাপতি হিসেবে মাহবুবা পান্না এবং সাধারন সম্পাদক হিসেবে এডভোকেট আবুল হাসনাতের নাম ঘোষনা করেন। কেন্দুয়া উপজেলা সমিতি ঢাকার নব নির্বাচিত সভাপতি সম্পাদক সহ কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, ঐতিহ্যবাহী কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সাধারন সম্পাদক সাংবাদিক মাঈন উদ্দিন সরকার রয়েল ও যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক শাহ্ আলম তালুকদার। তারা আশা প্রকাশ করে বলেন, কেন্দুয়া উপজেলা সমিতি ঢাকা একটি ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন। এই সংগঠন কেন্দুয়াবাসীর কল্যানে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করে কেন্দুয়াকে সার্বিক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দিক নির্দেশনা ও পরামর্শ দেবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin