শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

দূর্নীতি প্রতিরোধে মত বিনিময়সভা অনুষ্ঠিত 

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩৯৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়
‘রুখবো দূর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’  এই শ্লোগানকে সামনে রেখে তরুণ প্রজন্মের মাঝে সততা ও দূর্নীতি প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার (১১এপ্রিল) এক মতবিনিময় সভা গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গৌরীপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাঃ আবুল হোসাইন। গৌরীপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন। সভায় বক্তব্য রাখেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ মোহসীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, আজম জহিরুল ইসলাম, আঃ কদ্দুস, প্রভাষক রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, শিক্ষার্থী নাজলী আক্তার নিপু। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য আবুল কাশেম, দূর্নীতি প্রতিরোধে কমিটির সহ-সভাপতি সাজেদা আক্তার, সদস্য নূপুর ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ জেলা দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাঃ আবুল হোসাইন। পরে তিনি শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও সততা সংঘ পরিদর্শন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin