শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

নেত্রকোণায় ডিবি পুলিশের হাতে ৬ জুয়ারী আটক

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩৬০ বার পড়া হয়েছে
 নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি ) পুলিশ পূর্বধলার বীর বৈরাটী গ্রামে জুয়া খেলার আসরে বিশেষ অভিযান চালিয়ে  জুয়া খেলার সরঞ্জাম,  নগদ অর্থ সহ ৬ জুয়ারীকে আটক করেছে।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান সাংবাদিকদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন অর রশিদ এর দিকনির্দেশনায় এবং ওসি, ডিবি (পশ্চিম) মোহাম্মদ শাহনূর আলম এর নেতৃত্বে একটি টিম সোমবার রাত সাড়ে তিনটার দিকে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের বীর বৈরাটি গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম, নগদ অর্থসহ ৬ জুয়ারীকে আটক করেছে। আটককৃত জুয়ারীরা হচ্ছে বীর বৈরাটী গ্রামের আব্দুল কদ্দুছের পুত্র রুকনউজ্জামান (৫০), মৃত আব্দুল গফুরের পুত্র মোঃ শাহজাহান মিয়া (৫২), কাজলা গ্রামের সাইন উদ্দিনের পুত্র শামীম মিয়া (৩৮), দারিয়াকোনা গ্রামের মৃত নাজের উদ্দিনের পুত্র শহীদ মিয়া (৪৮), কাজলা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র ফজলু মিয়া (৫০) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার পালহাটি গ্রামের হাতেম উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম(৬৫)।
এ ব্যাপারে ওসি মোহাম্মদ শাহনুর আলম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে জুয়া আইনের যথাযথ ধারায় মামলা রুজু করার পর আজ মঙ্গলবার দুপুরে আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin