শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

নেত্রকোণায় লতিফা আব্বাছ মহিলা মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৪৩৭ বার পড়া হয়েছে

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে শিক্ষা ব্যবস্থার মূলস্রোতে এনে আরও বিকশিত করার লক্ষ্যে কাজ করছেন। তাঁর সময়ে  বাংলাদেশে শিক্ষার প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নত হয়েছে। এই উন্নয়ন ধরে রাখতে হলে আগামীতেও জননেত্রী শেখ হাসিনাকেই রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে।

 

আজ (১১ নভেম্বর) সকালে নেত্রকোণায় লতিফা আব্বাস মহিলা আলিম মাদ্রাসার ৪তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি ৮ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যয়ে এই ৪ তলা একাডেমিকটি নির্মাণ করা হচ্ছে।

 

লতিফা আব্বাস মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ইফতেখার উদ্দিন আহম্মদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ৭৫ এর প্রতিরোধ যুদ্ধা এডভোকেট  অসিত কুমার সরকার সজল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নেত্রকোণার নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল কবির, জেলা আওয়ামী লীগের সদস্য দীপক ধর গুপ্ত, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আব্দুল মোতালিব ও জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন প্রমূখ। পরে প্রতিমন্ত্রী বাংলা কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত চিরঞ্জীব বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin