মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

নেত্রকোণায় ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

শাহজাদা আকন্দ
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে ৯ম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

আজ শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

কর্মসূচিতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম , বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব মোঃ শাহনূর কবীর খোকন, অর্থ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, রাসেল হায়দার, আলআমিন, সারোয়ার হোসেন খান, আমিনুর রহমান খান, আনোয়ার হোসেন, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএলসিএ মো. হাফিজুর রহমান খান পাঠান জরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়বে। তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দাবি মানা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচি চলাকালে কর্মচারীরা ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin