বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেত্রকোণার কলমাকান্দায় ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে হত্যা, আহত ১

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৪৯ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন আওমীলীগের বর্তমান সাধারণ সম্পাদক মফিজ আলীকে পিটিয়ে হত্যা করেছে দুবৃত্ত্বরা।

আজ সকালে আনুমানিক সাড়ে ১০ টার দিকে শিবনগর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানাযায় কিছুদিন আগে রাতের আধারে কেবা কারা নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের আনোয়ার হোসেনকে হত্যা করে।

হত্যার পর মকবুল হোসেন বাদী হয়ে সোহেল মিয়া, মরম আলী, আনিসুর রহমান, স্বপন মিয়াসহ আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর বাদী পক্ষের লোকজন আসামীদের ৯টি বাড়ী ঘর ভাঙ্গচোর করে ও লোটপাট করে আনুমানিক ১টি টাকার মালামাল নিয়ে যায়।

কিছুদিন পরে আসামীদের লোটপাট করে নিয়ে যাওয়া মালামাল গোপনসূত্রে সন্ধ্যান পায় আসামীপক্ষের লোকজন। সন্ধ্যান পাওয়া কিছু মালামাল উদ্ধার করে। বাকী মালামাল উদ্ধারের জন্যে আওমীলীগের সাধারণ সম্পাদক মফিজ আলী (৬৫) ও ওমর আলী (৩৮) শিবনগর কান্দাপাড়া বাজারে গেলে তাদের দুজনকে বাদীপক্ষের ১০/১৫ জন লোকে শিবনগর গ্রামে নিয়ে এলোপাতারীভাবে মারপিট করে। পরে ঘটনাস্থলেই আওমীলীগের সাধারণ সম্পাদক মফিজ আলী নিহত হয় ও ওমর আলীকে গুরুতর অবস্থায় নেত্রকোণা জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে ওমর আলী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আছে।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ইন্সপেক্টর তদন্ত হাবিবুল্লাহ খান বলেন, এখনো মামলা হয়নি, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল, নেত্রকোণায় প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin