শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

নেত্রকোণার কেন্দুয়ায় মসজিদের ঈমাম মামুন মিয়ার জিনা সম্পকৃত অশালীন বয়ান দেওয়ার অভিযোগ উঠেছে

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৫০৭ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার উপজেলা সংলগ্ন পূর্ব শান্তিবাগ এলাকায় নূর জামে মসজিদের ঈমাম মামুন মিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবারে মসজিদের ঈমাম মামুন সাহেবের ছেলে মসজিদে বয়ান করার সময় জিনা সম্পর্কে অশালিন বক্তব্য দেন। মসজিদের ঈমাম মামুন মিয়ার ছেলে এমন জিনা সম্পকৃত অশালীন বক্তব্য দিলে মসজিদের ঈমাম সামনের সাড়িতে বসে বয়ান শুনেন কিন্তু কোন প্রতিবাদ করেন নি। তাই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ঈমাম মামুন মিয়াকে চলে যাওয়ার কথা বলেন এবং লিখিত নোটিশ প্রদান করেন। কিন্তু মামুন মিয়া যাবেন না এমন কথা বলে ঘুরে বেড়ান। তারপর ম্যানেজিং কমিটির সভাপতিসহ সকলেই ঈমাম মামুন সাহেব ও তার ছেলে অশালীন ও জিনা সম্পর্কে বক্তব্য দেওয়ায় কারনে ঈমাম না রাখার প্রস্তাব দেন।

পরে মসজিদের ঈমাম মামুন সাহেব এলাকার কিছু অসাধু লোকজন নিয়ে একটি গ্রুপ তৈরি করেন। এতে গত শুক্রবার (৫ আগষ্ট) মসজিদ কমিটির লোকজন মিটিং করতে বসেন। তারপর মামুন সাহেব জুম্মার নামাজের পর অন্য এলাকার লোকজন জড়ো করেন। এতে মসজিদের ভিতরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে এলাকাবাসী ও কিছু মুরুব্বিদের সহযোগিতায় সকলকে যার যার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। তাই কোন অপৃতিকর ঘটনা ঘটে নি।

এ বিষয়ে মসজিদের সভাপতি মোঃ হেলাল উদ্দিনের মেয়ে শামীমা আক্তার গত ০৮/০৮/২০২২ তারিখে বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দুয়া থানার অফিসার ইনসার্জ এবং পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় এলাকাবাসী আরো জানায় আমাদের মসজিদের ঈমাম মামুন মিয়াকে এখান থেকে বিদায় করে দেওয়াই ভাল, তা না হলে যে কোন সময় কোন রকমের দুর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে। তাই আমরা চাই এই ঈমাম আমাদের মসজিদ থেকে চলে যাওয়াটাই ভাল হবে।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনসার্জ মোঃ আলী হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin