শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

নেত্রকোণার দুর্গাপুরে ব্যাবসায়ী খুন

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৪২৭ বার পড়া হয়েছে
নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মধ্যবাগান এলাকায় রবিবার দিবাগত-রাত দেড়টার দিকে হেকমত আলী (৬২) নামক এক ব্যাবসায়ী খুন হয়েছে।
নিহত হেকমত আলী মধ্যবাগান গ্রামের মৃত মেহের আলীর পুত্র। গ্রামের রাস্তার পাশে মুদি ও জ্বালানী তেলের দোকান রয়েছে। নিহতের ছেলে মাহবুব আলীর অভিযোগ আমার বাবা প্রতিদিনের ন্যায় রবিবার রাতের খাবার খেয়ে দোকান বন্ধ করে দোকানেই ঘুমিয়ে পড়ে। রাতে প্রকৃতির ডাকে (পস্রাব)
 সাড়া দিতে দরজা খুলে বের হয়। পূর্ব থেজে উৎ পেতে থাকা চকলেহেঙ্গা গ্রামের জালাল উদ্দীনের ছেলে মাসুদ (২২) দোকানে ঢুকে ক্যাশ থেকে টাকা লুট করতে শুরু করে। হেকমত দোকানে এসে এ দৃশ্য দেখে তাকে জাপটে ধরার চেষ্টা করলে, তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় মাসুদ  হেকমতের মাথায় আঘাত করে এবং গলায় দড়ি পেচিয়ে হত্যার চেষ্টা করে। ঠিক তখনই ভেকু চালক শাহীন ও লড়ি চালক অন্তর ডিজেল নিতে এই দোকানে আসে। এ দৃশ্য তাদের চোখে পড়লে, তারা ডাক চিৎকার করে মাসুদকে ধরতে গেলে সে দৌড়ে পালিয়ে যায়। আশপাশের প্রতিবেশিরা হেকমতকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। অভিযুক্ত মাসুদকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin