শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

নেত্রকোণায় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

আইরিন আলিফ, নেত্রকোনা
  • আপডেটের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৬১১ বার পড়া হয়েছে

নেত্রকোণায় শরিফা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে নেত্রকোনা তানা পুলিশ।

আজ শনিবার (২১ আগস্ট) সকালে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের কাংসা গ্রামের আশ্রয়নকেন্দ্রে থেকে এই গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শরিফা কাংসা গ্রামের রিপন মিয়ার স্ত্রী। তিনি এক মেয়ে ও এক ছেলের জননী। তার স্বামী রিপন মিয়া প্রায় তিন বছর আগে থেকেই মালয়েশিয়ায় থাকেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে নিজ বসত ঘরে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আজ ভোর রাতে নিহতের মেয়ে সাদিয়া তার মায়ের গলাকাটা মরদেহ দেখতে পায়।

পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এদিকে ময়মনসিংহ থেকে সিআইডির বিশেষ টিম এসে প্রাথমিক তদন্ত রিপোর্ট তৈরী করে।
পরে ময়না তদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে ঘটনার কোনো কারন জানতে পারেনি পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin