বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

নেত্রকোণায় জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৪৪৪ বার পড়া হয়েছে
সারাদেশে ধর পাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রসীদের নির্যাতনের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণা জেলা বিএনপি জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন কুরপাড়স্থ কাইলাটির মোড়ে এই কর্মসূচীর আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থপেটিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সহ-সভাপতি এফ এম শরিফুজ্জামান শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, যুবদল নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা তাঁতীদলের আহ্বায়ক সাইফ উদ্দিন আহমেদ লেলিন, সদস্য সচিব ফারুক মীর, জেলা জাতীয়তাবাদী আইনজীবী  ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান সাদিক রুমেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, সহ সভাপতি  এস এম দেলোয়ার হোসেন ও শামসুল হুদা শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, হামলা মামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন করে চলমান আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। তারা এই আওয়ামী সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশ গ্রহনে একটি অবাধ সুষ্ঠু ও সবার কাছে গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্টানের জোর দাবী জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin