বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেত্রকোণায় দশ বছরের সাজা ও এক লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৫০২ বার পড়া হয়েছে

নেত্রকোণার দুর্গাপুরে দশ বছরের সাজা ও এক লক্ষ টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামি লিটন মিয়া (৩৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের আইন উদ্দিনের ছেলে।

গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলার রাওজান থানা এলাকা হইতে আসামিকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে আসামীকে আদালতে প্রেরন করা হয়।

পুলিশ জানায়, দুর্গাপুর থানার এ এসআই আব্দুল হাদীর নেতৃত্বে একদল পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে, মামলা নং -১৬(২)২০১২। আর ওই মামলায় আদালত তাকে দশ বছরের সাজাসহ এক লক্ষ টাকা জরিমানা করে। ।

এরপর থেকে আসামি পলাতক ছিলেন।
সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে দুর্গাপুর থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান,গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin