বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

নেত্রকোণায় সৌখিন বৃক্ষপ্রেমীদের চারা গাছের চাহিদা মেটাচ্ছে মায়ের দোয়া নার্সারিঃ

প্রণব রায় রাজু
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

 

নেত্রকোণায় নার্সারীর জগতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে মায়ের দোয়া নার্সারি।নেত্রকোণার সদর উপজেলার বাংলা ইউনিয়নের কান্দুলিয়ায় মোঃ শাহীন মোল্লা খান বছর খানেক আগে ইউনিভার্সিটি সংলগ্ন এই নার্সারিটি প্রতিষ্ঠা করেন। এই অল্প সময়েই নার্সারিটি চারাগাছ সরবরাহে সাড়া জাগিয়েছে। মায়ের দোয়া নার্সারির প্রধান শাখা সাভারের আশুলিয়ার পাড়া গ্রামে অবস্থিত। সারাদেশে এর ১৮ টি শাখা রয়েছে। নেত্রকোণার মায়ের দোয়া নার্সারিতে ২৫০০ প্রজাতির ৩০,০০০ এর উপরে চারা আছে। এতে বনজ,ফলজ,ঔষধি ও শোভাবর্ধক বিভিন্ন জাতের ফুলের চারা আছে।মায়ের দোয়া নার্সারির স্বত্বাধিকারী মোঃ শাহীন মোল্লা খান বলেন, আমি স্বল্প খরচে মানসম্মত চারা ক্রেতাদেরকে সরবরাহ করছি। তাই অল্প সময়েই হয়তো তাদের মনে পৌঁছাতে পেরেছি। এছাড়া আমরা বিভিন্ন বৃক্ষ মেলায় অংশগ্রহণ করে থাকি এবং বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জনে সক্ষম হয়েছি।আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

বৃক্ষপ্রেমীদের মতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর্থিক প্রণোদনা ও সহযোগিতা পেলে এই ধরনের নার্সারির কার্যক্রম আরো গতিশীলতা পাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin