বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

নেত্রকোণা সাহিত্য সমাজের কমিটি গঠন আবু আক্কাস আহমেদ সভাপতি তানভীর জাহান চৌধুরী সাধারণ সম্পাদক

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

 

সুস্থ ধারার সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে অব্যাহত রাখা এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েদের লেখালেখিতে অনুপ্রানিত করতে নেত্রকোণার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, কবি, লেখক সহিত্যিকদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

আজ ৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় নেত্রকোণা সাধারণ গ্রন্থাগার ভবনে প্রফেসর ননী গোপাল সরকারের সভাপতিত্বে সভায় আলোচনা হয় যে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের ফলে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় । এক সাথে একটি দেশের বেশীরভাগ সংসদ সদস্য, উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, জাতীয় মসজিদের ইমামের পলায়ন ইতিপূর্বে বিশ্বে আর কখনো ঘটেনি। এমন পরিস্থিতিতে নেত্রকোণার সাহিত্য ও সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েদের লেখালেখিতে উৎসাহিত করতে আবু আক্কাস আহমেদকে সভাপতি, তানভীর জাহান চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং কনক পন্ডিতকে সাংগঠনিক সম্পাদক করে নেত্রকোণা সাহিত্য সমাজের একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী তিন মাসের মধ্যে সকলের সাথে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin