বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

নেত্রকোনায় গণমাধ্যম কর্মীদের নিয়ে পানিতে ডুবে শিশু মৃত্যু বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

নেত্রকোনায় সাংবাদিকদের নিয়ে ‘পানিতে ডুবে শিশু মৃত্যু বিষয়ক’ দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

গণমাধ্যম উন্নয়ন বিষয়ক সংগঠন ‘সমষ্টি’র উদ্যোগে গ্লোবাল হেলথ এডভোকেসী ইনকিউবেটর (জিএইচএআই) সহযোগিতায় শনিবার (০৩ জুন) সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

কর্মশালা সমন্বয়কারী সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বঅর মুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান, সমষ্টি’র পরিচালক, চ্যানেল আই-এর সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান, জিএইচএআই-এর কমিউনিকেশন ম্যানেজার সারওয়ার ই আলম ও রেজাউল হক।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন ভিডিও চিত্র ও তথ্য উপাত্ত তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেছেন চ্যানেল আই এর সিনিয়র নিউজ এডিটর ও সমষ্টির পরিচালক মীর মাসরুর জামান ও জি এইচ এ আই এর কমিউনিকেশন ম্যানেজার সারওয়ার ই আলম ও রেজাউল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, বাংলাদেশ নদী মাত্রিক দেশ। এদেশের চারপাশে নদ-নদী, খাল বিল পরিবেষ্টিত। প্রতি বছর পানিতে ডুবে শিশু মুত্যুর হার দিন দিন বেড়ে যাচ্ছে। বিশেষ করে ৫ বছরের কম বয়সী শিশুরা পানিতে ডুবে মারা যাচ্ছে।

এ ব্যাপারে তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। আর এই ব্যাপারে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২০ জন সংবাদকর্মী অংশ গ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin