শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

নেত্রকোনার কেন্দুয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান দুলালসহ ১৮৫ জন বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩২১ বার পড়া হয়েছে
নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান  ও পৌর মেয়র মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া
দুলালকে প্রধান আসামি এবং জেলা বিএনপির সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, জিয়া পরিষদের সহকারী মহা সচিব এম নাজমুল হাসানসহ ১৪৫ জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
কেন্দুয়া থানার এস আই তাপস বনিক বাদী হয়ে রবিবার রাত পৌনে ১২টায় এই মামলা দায়ের করেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক সোমবার দুপুরে মামলা দায়েরর কথা স্বীকার করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরনে প্রকাশ, গত ১৮ নভেম্বর রাত ১০ টা ২০ মিনিটের দিকে কেন্দুয়া-তারাইল সড়কের  চিরাং ইউনিয়নের কাশিপুর সাকিনস্থ বাট্টা কাচারী সংলগ্ন সড়কের উপর একটি পিক-আপ ভ্যানে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে। এতে পিক-আপ ভ্যানটি পুড়ে যায়। এ ঘটনায় কেন্দুয়া থানার এস আই তাপস বনিক বাদী হয়ে কেন্দুয়া উপজেলা বিএনপি প্রভাবশালী নেতা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া দুলালকে প্রধান আসামি এবং জেলা বিএনপির সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী জিয়া পরিষদের সহকারী মহা সচিব এম নাজমুল হাসানসহ
সহ ১৪৫ জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামি করে সরকারের পতন ঘটানোর উদ্দেশ্য অন্তর্ঘাতি মূলক কার্যক্রম নাশকতার অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল বলেন,
সরকার বিরোধী চলমান আন্দোলনকে ব্যাহত এবং এক তরফা নির্বাচনকে সফল করতে কেন্দুয়া থানা পুলিশ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করেই যাচ্ছে। মামলা দিয়ে এবার আর ১৪ ও ১৮ সালের মতো নির্বাচন করা যাবে না।
জেলা বিএনপির সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী বলেন, সরকারের নীল নকশা বাস্তবায়ন করতে পুলিশ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করছে। তিনি পুলিশ কর্তৃক বিএনপির নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin