বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেত্রকোনার খালিয়াজুরীতে মোবাইল কোর্ট অভিযান,বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

হৃদয় রায় সজীবঃ

 

 

আজ মঙ্গলবার ৩ জুন ২০২৫, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাওরাঞ্চলে দেশীয় প্রজাতির মা মাছ ও রেণু পোনা নিধন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণে অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন খালিয়াজুরী উপজেলার নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রহমান, খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক রাজীব চন্দ্র সরকার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অভিযান চলাকালে হাওরের বিভিন্ন স্থানে অবৈধ জাল, বাঁধ ও স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে সচেতনতামূলক আলোচনা সভায় ইউএনও মোঃ উজ্জ্বল হোসেন বলেন, “হাওরের দেশীয় মাছের উৎপাদন টিকিয়ে রাখতে মা মাছ ও রেণু পোনা নিধন বন্ধ করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রহমান বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। পাশাপাশি স্থানীয় জেলেদের সচেতন করতেও কাজ করা হবে।

প্রশাসনের এই উদ্যোগ হাওরের মৎস্য সম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin