মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

নেত্রকোনার খালেজুড়িতে বিষ প্রয়োগ করে কোটি টাকার মাছ নিধন 

মোঃ আংগুর রহমান ভূঁইয়া
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

নেত্রকোনা খালিয়াজুরি মরা ধনু ফিসারীতে দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় কোটি টাকার মাছ নিধন করেছে। এ ব্যাপারে ফিশারির প্রতিনিধি  তাহের মিয়া খালিয়াজুরী থানায়  অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার গভীর রাতে মরা ধনু ফিশারীতে এমন ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনভর  মাছ ধরে জেলেরা তাদের আশ্রয়ের জায়গায় রাতে ঘুমিয়ে পড়ে। সকালে বিলে মাছ ধরতে গেলে বিলের অধিকাংশ মাছ ভেসে উঠা অবস্থায় দেখতে পায় জেলেরা। বিষয়টি সন্দেহ হলে   জেলেরা ইজারাদারকে অবগত করে। পরে ইজারাদার এর পক্ষে আবু তাহের মিয়া বিষয়টি  উপজেলা মৎস্য কর্মকর্তা ও  খালেয়াজুড়ি থানায়  অবগত করে এবং থানায় একটি  লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে ফিশারির ইজারাদার প্রতিনিধি মির্জা রাজন জানান, মঙ্গলবার গভীর রাতে কে বা কাহারা আমাদের ফিশারিতে বিষ প্রয়োগ করে প্রায় কোটি টাকার মাছ নিধন করেছে। এ ব্যাপারে খালিয়াজুড়ি  থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জোড় সুপারিশ জানাচ্ছি। যে বা যাহারা এর সঙ্গে জড়িত তাদের  কোনভাবে চাড় দেওয়া হবে না

এ ব্যাপারে জেলে সরদার বিমল জানান, আমরা রাতে কাজ করে ঘুমিয়ে পড়ি। সকালে আবার মাছ ধরতে গিয়ে বিলে দেখি অনেক মাছ ভেসে উঠেছে। পরে বিষয়টি মালিকপক্ষকে জানালে তারা একটি অভিযোগ দায়ের করেছে।

কারা এর সঙ্গে জড়িত থাকতে পারে এ বিষয়ে জানতে চাইলে, কারা এর সঙ্গে জড়িত আমরা কিছুই বলতে পারব না।

খালিয়াজুড়ি থানার ওসি নাসির উদ্দিন জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin